পঞ্চগড়ে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে এ মেলা আয়োজন করে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। গতকাল বেলা ১১টার দিকে মেলা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস। এবারের মেলায় বিভিন্ন স্টলে আটটি বেসরকারি প্রতিষ্ঠান চাকরিদাতা হিসেবে অংশ নিয়েছে। এর মধ্যে সারভিক ও এফডিবি নামের দুটি কনসালট্যান্সি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে ৭০০-এর বেশি আবেদন জমা পড়েছে। এদের মধ্যে ২০০-এর বেশি তরুণ পছন্দমতো চাকরি পাবেন বলে জানিয়েছেন আয়োজকরা।