শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘বাঙালির বুদ্ধিবৃত্তিক চর্চা: অতীত, বর্তমনা ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. সুজন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে। আরো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. শওকত আরা হোসেন। স্বাগত বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. তুহিনুর রহমান।
অনুষ্ঠানে অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘এ
দেশটিকে গড়ার জন্য সঠিক দিকনির্দেশনা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তিনি বলতেন, “সোনার
বাংলা গড়তে সোনার মানুষ চাই।” যদিও বৈপরিত্যমূলক সংকটের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে, তবু আমি আশাবাদী। কারণ ৫৯৪ খ্রিস্টাব্দে শশাঙ্ক যখন গৌড়ে রাজ্য স্থাপন করেন সেখান থেকে ক্রমাগতভাবে ইতিহাসকে পর্যবেক্ষণ করে দেখব বাঙালি এগিয়েছে।’










