অনিয়মের অভিযোগে কুমিল্লা-১১ আসনে তিন কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রিসাইডিং কর্মকর্তাদের অনুরোধে এসব কেন্দ্রের ভোট বাতিল করা হয়। আমরা বিষয়টি তদন্ত করছি।

বাতিল হওয়া কেন্দ্রগুলো হলো চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়, আলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ তিন কেন্দ্রে মোট ভোটার ছিল ১২ হাজার ৬৯৮।