বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেছেন কোস্টগার্ডের সদস্যরা। এ সময় ৫৭টি ড্রেজার ও একটি ট্রলারসহ ২০ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত ট্রলার ও আটককৃতদের হিজলা থানায় হস্তান্তর করা হয়। বালি উত্তোলনকারী ড্রেজারের মালিকদের বিরুদ্ধে হিজলা থানায় দুটি মামলা করা হয়েছে।