ময়মনসিংহের ভালুকা উপজেলার ৬নং ভালুকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিহাব আমিন খান অভিযোগ করেছেন, হয়রানির জন্য তার ছেলে আশিক আমিন খানের বিরুদ্ধে সহিংসতার মামলা করেছে প্রতিপক্ষ। গতকাল স্থানীয় যুবলীগ অফিসে সংবাদ সংম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।
শিহাব আমিন খান দাবি করেন, একটি মহল তাকে সামাজিকভাবে হেয় করার জন্য তার ছেলে আশিক আমিন খানকে আসামি করে ভালুকা মডেল থানায় হয়রানিমূলক একটি মামলা করেছে। তিনি ওই মামলা প্রত্যাহারের দাবি জানান। এ সময় উপজেলা যুবলীগ সভাপতি আনিছুর রহমান খান রিপন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, ইউপি সদস্য নুরুল ইসলাম, সুরুজ মিয়া, বাবলু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার উপজেলার বাশিল এলাকায় দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হন। এ ঘটনায় রায়হান নামের এক ব্যক্তি ইউপি চেয়ারম্যানের ছেলে আশিক আমিনের বিরুদ্ধে মামলা করেন।










