বণিক বার্তার চট্টগ্রামের মিরসরাই উপজেলার প্রতিনিধি রাজু কুমার দে’র বাবা মধু কুমার দে (৬৮) পরলোক গমন করেছেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি পরলোকগমন করেন।

শুক্রবার মধ্যরাতে অসুস্থ অবস্থায় মধু কুমার দে’কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানেই পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে চিকিৎসকরা জানান।

পরে শনিবার দুপুরে মিরসরাইয়ের ইন্দুলি গ্রামের পারিবারিক শ্মশানে মধু কুমার দে’র দাহ, অন্ত্যেষ্টিক্রিয়া ও আনুষঙ্গিক মাঙ্গলিক ক্রিয়াদি সম্পন্ন করা হয়।