গাজীপুরের শ্রীপুরে মামুন আল মুজাহিদ ওরফে সুমন বাহিনীর পাঁচটি টর্চার সেল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। এ সময় বাহিনীর তিন সদস্যকে গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক, বড়নল, কোষাদিয়া, বরকুল ও নান্দিয়াসাঙ্গুন গ্রামে সুমনের পাঁচটি টর্চার সেল গুঁড়িয়ে দেয়া হয়।
টর্চার সেলে অভিযান
গাজীপুরের শ্রীপুরে মামুন আল মুজাহিদ ওরফে সুমন বাহিনীর পাঁচটি টর্চার সেল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পুলিশ।










