চাঁদপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞানমেলা, নবম বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হচ্ছে ১৭ মে। এ উপলক্ষে গতকাল দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের প্রথম দিনে থাকছে অলিম্পিয়াড প্রদর্শনী, দ্বিতীয় দিন অলিম্পিয়াড প্রতিযোগিতা এবং তৃতীয় দিন কুইজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হবে।