নরসিংদীতে ট্রেনের ধাক্কায় সৈকত চন্দ্র দে (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল পলাশ উপজেলার ঘোড়াশাল ফ্লাগ স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই যুবক রেললাইনের ওপর দিয়ে ফোনে কথা বলে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে তিনি ছিটকে পড়েন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।