চট্টগ্রামে পৃথক দুই জায়গায় পাহাড় কাটার
দায়ে দুইজনকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সীতাকুণ্ডের জঙ্গল লতিফপুরের
মিরপুর আবাসিক এলাকায় পাহাড় কাটায় সালমা খানকে ২০ হাজার টাকা এবং একই উপজেলার জিরি
ভাটিয়ারী এলাকায় তাজুল ইসলামকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এসব ঘটনায় মজনু খন্দাকার
নামের একজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। অন্যদিকে পাহাড় কেটে আবাসিকের প্লট
নির্মাণের জন্য সাবেক দুই কাউন্সিলরসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের
রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন বণিক বার্তাকে জানান, চট্টগ্রামে পৃথক দুই জায়গায়
অভিযান পরিচালনা করা হলে হাতেনাতে তিনজনকে ধরা হয়। এ সময় দুইজনকে ২ লাখ ২০ হাজার টাকা
জরিমানা করাসহ একজনকে বিনাশ্রম জেলের সাজা দেয়া হয়। অভিযুক্তদের পাহাড় কর্তনের সময়
ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পাহাড় না কাটার জন্য স্থানীয় পর্যায়ে মাইকিং
করে সচেতনতা তৈরি করা হচ্ছে বলেও জানান এ কর্মকর্তা।
তিনি আরো জানান, মিরপুর আবাসিক এলাকায় পাহাড়
কেটে প্লট তৈরির অপরাধে স্থানীয় সাবেক দু্ই কাউন্সিলর জহুরুল ইসলাম জসিম ও নেসার উদ্দীন
মঞ্জুসহ আবাসিকের সভাপতি ও সাধারণ সম্পাদককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।










