জুলাই গণ-অভ্যুত্থানে আহত বগুড়ার ৩৫ জনকে আর্থিক অনুদান দিয়েছে জেলা প্রশাসন। ১১ জনকে ২ লাখ করে এবং বাকি ২৪ জনের প্রত্যেককে ১ লাখ টাকার চেক দেয়া হয়েছে। গতকাল বেলা ১২টায় চেক বিতরণ করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস প্রমুখ।
অনুদান
জুলাই গণ-অভ্যুত্থানে আহত বগুড়ার ৩৫ জনকে আর্থিক অনুদান দিয়েছে জেলা প্রশাসন।
জুলাই গণ-অভ্যুত্থানে আহত বগুড়ার ৩৫ জনকে আর্থিক অনুদান দিয়েছে জেলা প্রশাসন।










