স্থানীয় কার্গো জাহাজের স্টাফ রাজা মিয়া জানান, সংঘর্ষের সঙ্গে সঙ্গে মেঘনা নদীতে বাল্কহেডটি ডুবে যায়। আর স্থানীয় জেলেরা বাল্কহেডে থাকা চার ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি জানিয়েছেন কালিগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক।