আগামী সপ্তাহেই জাতিসংঘের তদন্ত দল বাংলাদেশে আসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। 

সোমবার (১৯ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার অফিসকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।