চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক রীতিনীতির রূপান্তর ও দৃষ্টিভঙ্গির পরিবর্তনের বার্তাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল থেকে দিনব্যাপী জেলা শহরের একটি হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছা. সাহিদা আখতার। বিশেষ অতিথি ছিলেন অ্যাকশন এইড বাংলাদেশের প্রতিনিধি নওশিন তাবাসসুম।