সাতক্ষীরার আশাশুনিতে নির্মাণাধীন একটি ব্রিজে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। এ সময় আরো একজন আহত হয়েছেন। বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাঁদাকাটি বাঁকা সড়কের শ্রীধরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালিগঞ্জ উপজেলার তারালি গ্রামের নিরঞ্জন ঘোষের ছেলে নয়ন ঘোষ (১৮) ও একই গ্রামের জগন্নাথ ঘোষের ছেলে উইলিয়াম (১৮)। 

আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যারা মরদেহ দুটি উদ্ধার করেছে। আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।