ফেনীতে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শান্তি দিবস। এ উপলক্ষে গতকাল দ্য হাঙ্গার প্রজেক্টের পিএফজি ও ওয়াইপিএজির আয়োজনে ‘শান্তির পদযাত্রা’ অনুষ্ঠিত হয়। এতে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ বিভিন্ন কমিউনিটির মানুষ অংশ নেন। ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত শান্তির পদযাত্রায় বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। পদযাত্রাটি শহরের ভাষাশহীদ সালাম কমিউনিটি সেন্টার থেকে শুরু হয়ে মিজান রোড, ট্রাংক রোড, খেজুর চত্বর প্রদক্ষিণ করে।