রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিডিয়া ফোকাল পয়েন্ট ও উপ পুলিশ কমিশনার মারুফ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে একটি বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় দুটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১০টি একনলা বন্দুক ও ৩৬ রাউন্ড রাবার কার্তুজ পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি তাজহাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে।
অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং কারা সেখানে ফেলে রেখে গেছে, তা উদঘাটনে তদন্ত চলছে। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়েছে।










