মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত গতকাল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের বিচার শাখা-৪ থেকে জারীকৃত প্রজ্ঞাপনে জানানো হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি নাইমা হায়দার বাংলাদেশের সংবিধানের ৯৬ অনুচ্ছেদের দফা (৮) মোতাবেক রাষ্ট্রপতিকে উদ্দেশ করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদত্যাগ করেছেন।
রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।









