মানিকগঞ্জের হরিরামপুরে বিল্লাল হোসেন হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া আরেক আসামিকে যাবজ্জীবন ও ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। গতকাল দুপুরে এ রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন।