স্থিতিশীল নগর
অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকাশক্তি, এই প্রতিপাদ্য নিয়ে
বিশ্ব বসতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ অক্টোবর)
জয়পুরহাটে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
জেলা প্রশাসক
বলেন, শহর ও গ্রামে যত্রতত্র বিল্ডিং নির্মাণের কারণে সব স্থানে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা
সৃষ্টি হচ্ছে। এ অবস্থা চলতে আগামীতে সমস্যা আরো বৃদ্ধি পাবে। বিল্ডিং কোড মেনে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের প্লান অনুমোদন নিয়ে ঘর বাড়ি তৈরি করার আহ্বান জানান তিনি।
এ সময় আরো উপস্থিত
ছিলেন-গণপূর্ত বিভাগ এর সহকারী প্রকৌশলী মশিউর রহমান, জয়পুরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী
প্রকৌশলী ড. ফারজানা আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ
সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী,
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জয়পুরহাট চেম্বারের পরিচালক এম
এ করিমসহ অনেকে।










