নড়াইলে ৭ জানুয়ারি থেকে শুরু হবে ১৫ দিনব্যাপী সুলতান মেলা। এ উপলক্ষে গতকাল দুপুর ১২টায় জেলা প্রশাসকের সভাকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে। ২০ জানুয়ারি মেলা শেষ হবে। সুলতান মঞ্চে মেলা উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান। মেলায় বিভিন্ন পণ্যের স্টলের পাশাপাশি থাকবে গ্রামীণ খেলা, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।