ঝিনাইদহে উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় ৬৫০ জন উপকারভোগীর মাঝে ১০ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে শহরের চাকলাপাড়ার সিও সংস্থার প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন ব্যাংকের অর্থায়নে সিও সংস্থার আয়োজনে উদ্যোক্তা মেলা, পুঁজি গঠনে ঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।