২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে মুজিব মঞ্চে জেলা ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মহসিন কবির সাগর, সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজ, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কাকন, আহমেদ শাকিল, আফসার হোসেন শাকিল, আনোয়ার হোসেন ভূঁইয়া প্রমুখ।
মোমবাতি প্রজ্বালন
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।










