মুন্সিগঞ্জের সিরাজদিখানে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন আল মুসলিম গ্রুপের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানানো হয়। এর আগে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা এলাকা থেকে বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়।