চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান, সচিব আসাদুজ্জামান কল্লোল, বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার, বিজ্ঞানী বুদ্ধদেব গুপ্ত, বিজ্ঞানী সমীর কুমার সাহা, সাবেক সচিব ফারুক হোসেন, জেলা প্রশাসক কামরুল হাসান প্রমুখ। আয়োজনের সার্বিক বিষয় তুলে ধরেন উদযাপন পরিষদের সদস্য সচিব ও চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।










