‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন’
স্লোগানে গতকাল ঢাকার নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আব্দুল ওয়াছেক মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সিনিয়র অর্থ সচিব ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েত উল্লাহ আল মামুন। এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন। মানুষ যেন তার ন্যায্য অধিকার পায়, শ্রমিক, কৃষক যেন কষ্ট না করে, তার জন্য কাজ করে গেছেন। তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ বাস্তবায়ন করে চলেছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান দেওয়ান আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আরিফুর রহমান সিকদার, ওসি সিরাজুল ইসলাম শেখ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নূর নবী খন্দকার, ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিল,
এম.এ বারী বাবুল মোল্লা, একেএম মনিরুজ্জামান তুহিন, শিরিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম মাস্টার, আওয়ামী লীগ নেতা ইউছুফ হারুন টিপু, মনিকা ইসলাম প্রমুখ।










