ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত থেকে মাটিতে পুঁতে রাখা ৮৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি, যার আনুমানিক মূল্য সাড়ে ৮ কোটি টাকা। উপজেলার যাদবপুর গ্রামের একটি কলাবাগান থেকে মঙ্গলবার স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।