রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ২৭ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। গতকাল সকালে উপজেলার দৌলতদিয়ায় খলিল শেখের জালে মাছটি ধরা পড়ে। জেলে খলিল শেখ বলেন, ‘গতকাল ভোরে পদ্মায় জাল ফেলি। হঠাৎ জালে মাছটি ধরা পড়ে। মাছটি শাকিল সোহান মৎস্য আড়তে এনে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে ৪৫ হাজার ৩৭৫ টাকায় বিক্রি করি। পরে আড়তদার মাছটি ৪৯ হাজার ৫০০ টাকায় সৈয়দপুরের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।’
গোয়ালন্দে এক কাতল অর্ধলক্ষ টাকায় বিক্রি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ২৭ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।










