মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ময়মনসিংহের ফুলপুরের নূরুল ইসলাম ওরফে নূরুকে (৭৬) গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, ফুলপুর উপজেলার গায়রা গ্রামের বাসিন্দা নূরুকে গতকাল হালুয়াঘাটের মাজরাকোড়া এলাকার আব্দুল আলিম নামে এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ২০২২ সালে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।