ফেনী জেলার কাজিরবাগ ইউনিয়নের সোনাপুর ও মধ্য কাজিরবাগ গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪৫টি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে হৃদয়ে ৮৮ ও চ্যানেল হৃদয়ে ৮৮। শনিবার (৭ সেপ্টেম্বর) প্রতিটি পরিবারকে ২ হাজার টাকা করে নগদ অর্থ দেয়া হয়। এছাড়াও ৫০টি পরিবারকে নন-ফুড আইটেম (এনএফআই) কিট হস্তান্তর করা হয়।
এ ত্রাণ বিতরণ কর্মসূচির মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কিছুটা লাঘবের চেষ্টা করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের হৃদয়ে ৮৮ এর সদস্যরা এ কার্যক্রমে অর্থ সহায়তা দিয়েছেন। স্থানীয় কাজিরবাগ ইউনিয়ন পরিষদ, সোনাপুর জামে মসজিদ মাদ্রাসা এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরাও এ উদ্যোগে সহযোগিতা করেছেন।
ত্রাণ বিতরণের সময় বক্তারা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত। তারা আশা প্রকাশ করে আরো বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য এই অর্থ সহায়তা তাদের জীবনযাত্রা স্বাভাবিক করতে সাহায্য করবে।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২ নম্বর কাজিরবাগ ইউনিয়ন পরিষদ সদস্য ওমর ফারুক পিন্টু, ও সমাজ সেবক নাসির উদ্দিন (রুমন হাজারী), স্থানীয় প্রতিনিধি শামীম হোসেন, জামিয়াতুশ শহীদ মাদ্রাসা সোনাপুর মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহিম, স্থানীয় প্রতিনিধি মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও ‘হৃদয়ে ৮৮’ ও ‘চ্যানেল হৃদয়ে ৮৮’- এর নেতাদের মধ্যে ডা. সাগর খান, সুচিত্রা মিলি, জুয়েল হাজারী, লুৎফুল হক সোয়েব, মারিয়া রোজারিও দিপালী, অধ্যাপক নার্গিস আফরোজ, সাহেদ সোহেল চৌধুরী, হান্নান সাগর, খিজির আলম, ইফতেখার শাহেদ, মীর দীপন ও আনারুল ইসলাম উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি










