চট্টগ্রামের মিরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বারইয়ারহাটে অবস্থিত বিএম হাসপাতালের এক বছর পূর্তি উপলক্ষে গতকাল সহস্রাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হয়। ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখেন। সব ধরনের পরীক্ষায় ২৫ শতাংশ ছাড় দেয়া হয়। এছাড়া হজযাত্রীদের জন্য দেয়া হয়েছে ৫০ শতাংশ ছাড়। হাসপাতালে ভর্তি থাকা সাতজন অপারেশনের রোগীকেও ২৫ শতাংশ ছাড় দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।