ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ বন্দরে দেওয়ানবাগ এালাকায় তিন বন্ধু মটোরসাইকে করে ঘুরতে বের হয়ে তেলবাহী ট্যাংকলড়ির ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো একজন। রাত সাড়ে নয়টায় উপজেলার মদনপুরের দেওয়ানবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকার আজিজুল হকের ছেলে শাওন ও একই এলাকার ইয়াকুব মিয়ার ছেলে শিমুল।
ঘটনাস্থলে যাওয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মতিউর জানান, তিন জন মোটরসাইকেল যোগে বন্দরের মদনপুর থেকে মুরাদপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা তেলবাহী ট্যাংকলড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আহত অবস্থায় একজনকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর ট্যাংকলড়ির জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।










