নেত্রকোনায় বাইপাস সড়কে মশাল মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭নেতা-কর্মীকে আটক করা হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১টায় তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আলম মিয়া, মো. আরিফ মিয়া, ইব্রাহিম খলিল, জোনায়েদ হাসান রাফি, শাহাদাত রহমান সিয়াম, সাকিবুল ইসলাম, রিয়াদ মিয়া। তারা সবাই সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ্ নেওয়াজ জানান, বাইপাস সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা মশাল মিছিল করার সময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। ওই সময় ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।










