ঝিনাইদহে শীতার্তদের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর করা হয়েছে। গতকাল জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলামের কাছে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আশা কম্বলগুলো হস্তান্তর করে। ৪০০টি কম্বল দেয়া হয়েছে বলেও জানায় সংস্থাটি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, আশার কেন্দ্রীয় কার্যালয়ের জয়েন্ট ডেপুটি ডিরেক্টর তরিকুল ইসলাম, ঝিনাইদহের সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার হাফিজুর রহমান।