নেত্রকোনার দুর্গাপুরের ছাত্রনেতা কাওসার তালুকদার, ইউপি চেয়ারম্যান সুব্রত সাংমা, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুর্গাপুরের নিপীড়িত ও নির্যাতিত জনগণের ব্যানারে গতকাল দুপুরে উপজেলার শিবগঞ্জ বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় যুবলীগ নেতা নূরনবী ও সোলায়মানকে হত্যাচেষ্টার বিচারও দাবি করা হয়।