বগুড়া শহরের কৈগাড়ী পূর্বপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে আমেনা বেগম, সাফিয়া বেগম ও হামিদা বেগমের ঘরবাড়ি পুড়ে গেছে। গতকাল বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। বগুড়া সদর ফায়ার সার্ভিসের ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে দ্রুত পৌঁছানোর চেষ্টা করলেও শহরে যানজটের কারণে কিছুটা দেরি হয়েছে। তবে তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
বগুড়ায় আগুনে পুড়ল ঘরবাড়ি
বগুড়া শহরের কৈগাড়ী পূর্বপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বগুড়া শহরের কৈগাড়ী পূর্বপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।










