পঞ্চগড়ে সীমান্তবর্তী বিধবা, অসহায় ও দুস্থ গৃহিণীদের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে। শনিবার বেসরকারি প্রতিষ্ঠান এলজি বাংলাদেশের লাইট অব লাইট ফাউন্ডেশনের উদ্যোগে ‘আয়ের আলো গৃহকোণে’ প্রকল্পের আওতায় ১০৪টি ছাগল বিতরণ করা হয়।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুমন চন্দ্র দাস নারীদের হাতে ছাগল তুলে দেন। এ সময় এলজি কোম্পানির করপোরেট ম্যানেজার কাজি ফয়সাল লাইট অব লাইট ফাউন্ডেশনের পঞ্চগড়ের সাধারণ সম্পাদক রনিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।