বাগেরহাটের মোংলায় ৩১ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। উপজেলার জয়মনিরঘোল সাইলো জেটিসংলগ্ন এলাকা থেকে মাংস জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। গতকাল বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, ‘পরিত্যক্ত একটি বস্তা থেকে ৩১ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে গেছেন।’