ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হাজী রহিম উল্লাহকে গ্রেফতার করেছে র‌্যাব-২। শনিবার (১২ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফেনীর সোনাগাজী এলাকার টমটম চালক জাফর আহাম্মদকে (৫৩) কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি হাজী রহিম উল্লাহ।

তার বিরুদ্ধে গ্রেফতার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ ও হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।