চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে সরকার। প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকার চেক দেয়া হয়। গতকাল দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তার চেক বিতরণ করেন বিআরটিএর চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। জেলা প্রশাসন ও বিআরটিএর যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার।