২০২৫ সালে রেকর্ড পরিমাণ কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) তালিকাভুক্ত শ্রমিক-কর্মচারীদের বিশেষ উৎসাহ বোনাস দেয়া হয়েছে। চবকের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, শ্রম শাখায় তালিকাভুক্ত ৬ হাজার ৭৫০ জন শ্রমিক-কর্মচারীকে জনপ্রতি ২৫ হাজার টাকা করে মোট ১৬ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা বোনাস দেয়া হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের অপারেশনাল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও শ্রম শান্তি বজায় রাখার লক্ষ্যে এ বোনাস দেয়া হয়েছে। এর অর্থ বহন করা হয়েছে চট্টগ্রাম বন্দর কনটেইনার, কার্গো হ্যান্ডলিং শ্রমিক ও কর্মচারী কল্যাণ তহবিল থেকে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড রুমে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে পরিচালক (পরিবহন), পরিচালক (প্রশাসন), চিফ ওয়েলফেয়ার কর্মকর্তাসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










