পঞ্চগড়ে নিত্যপণ্যের বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান এ অভিযান চালান। এ সময় তিনি বাজারের বেশকিছু দোকানে তদারকি করেন। অভিযানের শুরুতেই মেডিসিন রোডে ফার্মেসিতে অনিয়ম খুঁজে পেয়েছেন তিনি। পরে ফলহাটি, মাংসহাটি ও কাঁচাবাজার তদারকি করেন। এ সময় অনেক ব্যবসায়ী ক্রয়-বিক্রয়ের রসিদ দেখাতে পারেননি। এসব বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন এএইচএম শফিকুজ্জামান।