মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে সাইকেল শোভাযাত্রা। গতকাল রাউন্ড টেবিল বাংলাদেশ ও ক্লিন আপ বাংলাদেশের যৌথ আয়োজনে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাজ্জাদুর রহমান, পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম, বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ ইউনিটের সভাপতি মো. শফিউল্লাহ। শোভাযাত্রায় বিভিন্ন বয়সের ২৭০ সাইক্লিস্ট অংশ নেন।










