ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবনের একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শাহ ফরহাদ উদ্দিন আহমদ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল ভোরে শহরের মৌলভীপাড়ায় ছয়তলাবিশিষ্ট দেওয়ান প্লাজা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটের একটি কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফরহাদ উদ্দিন আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শহরের মৌলভীপাড়ার ওই ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে বাস করতেন।