৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) এ গেজেট প্রকাশ করা হয়।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ৪৩তম বিসিএসে অংশ নেন মোট ৪ লাখ ৪২ হাজার ৮৩১ জন। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হন ২ হাজার ১৬৩ পরীক্ষার্থী। মঙ্গলবার প্রকাশিত গেজেটে ৯৯ জনের ফল স্থগিত করা হয়েছে।