অভাবের সংসারে বেড়ে উঠেছেন ইতি আক্তার। বাবা ভ্যানচালক। তবু স্বপ্ন ছিল তার সরকারি চাকরি হবে। সে স্বপ্ন সত্যিও হয়েছে। পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ইতি। তার মতো স্বপ্ন পূরণ হয়েছে ঠাকুরগাঁওয়ের আরো ৩৫ তরুণ-তরুণীর। যাদের অধিকাংশই বেড়ে উঠেছেন অভাবের সংসারে।