জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এ বৈঠক চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৃস্পতিবার ( ১৩ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
গুরুত্বপূর্ণ এ বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যথারীতি ভার্চুয়ালি এতে যুক্ত হবেন।
কী বিষয়ে এই বৈঠক ডাকা হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার পরিপ্রেক্ষিতে এ বৈঠক ডাকা হয়েছে। বিএনপি আগে থেকেই একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের দাবি জানিয়ে আসছিল। আজ প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতির উদ্দেশে দেয়া ভাষণে একই দিনে ভোট ও গণভোটের ঘোষণা দেন।










