চট্টগ্রামের মিরসরাইয়ে ইকো-ট্যুরিজম উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আর্থসামাজিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, বন, বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণসংক্রান্ত বিদ্যমান আইনের প্রতি গণচেতনতা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মিরসরাই রেঞ্জের আয়োজনে মহামায়া ইকোপার্কে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে বিভিন্ন শ্রেণী-পেশার ৪০ ব্যক্তি অংশগ্রহণ করে।