নেত্রকোনার কলমাকান্দায় উব্দাখালী নদীতে কয়লাবোঝাই ট্রলার ডুবে চালক দেলোয়ার হোসেনের (২৫) মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ১২টার দিকে উব্দাখালী নদীর সেতুসংলগ্ন এলাকায় ট্রলারটি ডুবে যায়। গতকাল সকাল ৯টার দিকে অভিযান চালিয়ে নিখোঁজ চালকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল। 

দেলোয়ার হোসেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের মিয়া হোসেনের ছেলে।

কলমাকান্দা ফায়ার সার্ভিসের লিডার এমদাদুল হক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তারা সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ডুবে যাওয়া ট্রলারের ভেতর থেকে চালক দেলোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করেন।