মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে পিকনিকের ট্রলার ডুবে নিখোঁজের দুদিন পর সুমন সিপাহী (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার পখিরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন স্থানীয়রা। গত শনিবার সারা দিন নদের বিভিন্ন পয়েন্ট তল্লাশি চালিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি। সুমন সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ‘বাহেরচর কাতলা’ এলাকার কালু সিপাহীর ছেলে।